বাংলা গান লোগো
বাংলা গানসংগীত জ্ঞানভাণ্ডার
সকল গানশিল্পীগীতিকারসুরকারঘরানাটাইমলাইনতথ্য যোগ করুন

অন্বেষণ করুন

  • সকল গান
  • শিল্পী
  • গীতিকার
  • সুরকার

বিভাগ

  • ঘরানা ও পর্যায়
  • কালানুক্রমিক ইতিহাস
  • অনুসন্ধান

অবদান

  • তথ্য যোগ করুন
বাংলা গান

বাংলা সংগীতের উন্মুক্ত জ্ঞানভাণ্ডার। সকলের জন্য, সকলের দ্বারা।

© 2026 বাংলা গান। তথ্য ও মৌলিক লেখা সর্বসাধারণের জন্য উন্মুক্ত (CC0)। গানের স্বত্ব তার মূল স্বত্বাধিকারীর।

    সকল গানের তালিকা
    ID: WORK000002
    রবীন্দ্রসংগীত

    অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

    Okarne Okale Mor Prl Ykhn Dak

    রবীন্দ্রসংগীত

    গীতিকার

    রবীন্দ্রনাথ ঠাকুর

    সুরকার

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রচনাকাল / প্রকাশ

    ২০০০ খ্রিষ্টাব্দ

    গানের কথা (Lyrics)

    উন্মুক্ত (Public Domain)
    অকারণে অকালে মোর পড়ল যখন ডাক তখন আমি ছিলেম শয়ন পাতি বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক ধরায় তখন তিমিরগহন রাতি ঘরের লোকে কেঁদে কইল মোরে 'আঁধারে পথ চিনবে কেমন ক'রে আমি কইনু, 'চলব আমি নিজের আলো ধরে হাতে আমার এই-যে আছে বাতি বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে চোখে ততই লাগে আলোর বাধা ছায়ায় মিশে চারি দিকে মায়া ছড়ায় সে-যে আধেক দেখা করে আমায় আঁধা গর্বভরে যতই চলি বেগে আকাশ তত ঢাকে ধুলার মেঘে শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে পায়ে পায়ে সৃজন করে ধাঁধা হঠাৎ শিরে লাগল আঘাত বনের শাখাজালে হঠাৎ হাতে নিবল আমার বাতি চেয়ে দেখি পথ হারিয়ে ফেলেছি কোন্‌ কালে চেয়ে দেখি তিমিরগহন রাতি কেঁদে বলি মাথা করে নিচু 'শক্তি আমার রইল না আর কিছু সেই নিমেষে হঠাৎ দেখি কখন পিছু পিছু এসেছে মোর চিরপথের সাথি

    রেকর্ডিং ও পরিবেশনা (1)

    সংস্করণ #১
    REC000002

    অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

    শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

    মুক্তিকাল: ২০০০

    তথ্যের উৎস ও নির্ভরযোগ্যতা

    গীতবিতান (অখণ্ড সংস্করণ)

    রবীন্দ্রনাথ ঠাকুর • বিশ্বভারতী গ্রন্থনবিভাগ (১৯৩১)

    নির্ভরযোগ্যতা: উচ্চ

    সম্পর্কিত গান

    আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

    রবীন্দ্রনাথ ঠাকুর • ২০০০

    যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে

    রবীন্দ্রনাথ ঠাকুর • ২০০০

    অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে

    রবীন্দ্রনাথ ঠাকুর • ২০০০

    অগ্নিশিখা এসো এসো, আনো আনো আলো

    রবীন্দ্রনাথ ঠাকুর • ২০০০

    অচেনাকে ভয় কী আমার ওরে

    রবীন্দ্রনাথ ঠাকুর • ২০০০

    অজানা খনির নূতন মণির গেঁথেছি হার

    রবীন্দ্রনাথ ঠাকুর • ২০০০

    উপাত্ত সংস্করণ: যাচাইকৃত ক্যানোনিকাল ডেটা