বাংলা গান লোগো
বাংলা গানসংগীত জ্ঞানভাণ্ডার
সকল গানশিল্পীগীতিকারসুরকারঘরানাটাইমলাইনতথ্য যোগ করুন

অন্বেষণ করুন

  • সকল গান
  • শিল্পী
  • গীতিকার
  • সুরকার

বিভাগ

  • ঘরানা ও পর্যায়
  • কালানুক্রমিক ইতিহাস
  • অনুসন্ধান

অবদান

  • তথ্য যোগ করুন
বাংলা গান

বাংলা সংগীতের উন্মুক্ত জ্ঞানভাণ্ডার। সকলের জন্য, সকলের দ্বারা।

© 2026 বাংলা গান। তথ্য ও মৌলিক লেখা সর্বসাধারণের জন্য উন্মুক্ত (CC0)। গানের স্বত্ব তার মূল স্বত্বাধিকারীর।

    সকল গানের তালিকা
    ID: WORK001692
    নজরুল গীতি

    অ-মা! তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং?

    O-Ma! Tomar Babar Nake Ke Merechhe Lyang?

    নজরুল গীতি

    গীতিকার

    কাজী নজরুল ইসলাম

    সুরকার

    কাজী নজরুল ইসলাম

    রচনাকাল / প্রকাশ

    ২০০০ খ্রিষ্টাব্দ

    গানের কথা (Lyrics)

    উন্মুক্ত (Public Domain)
    অ-মা! তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খাঁদা নাকে নাচ্‌ছে ন্যাদা-নাক ডেঙাডেং-ড্যাং! ওঁর নাক্‌টাকে কে করল খ্যাঁদা র‍্যাঁদা বুলিয়ে? চাম্‌চিকে-ছা ব’সে যেন ন্যাজুড় ঝুলিয়ে! বুড়ো গুরুর টিকে যেন শুয়ে কোলা ব্যাং! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! ওঁর খ্যাঁদা নাকের ছেঁদা দিয়ে টুকিকে দেয় ‌‘টু’! ছোড়্‌দি’ বলে সর্দি ওটা, এ রাম! ওয়াক্‌! থুঃ কাছিম যেন উপুড় হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! দাদু বুঝি চীনাম্যান মা, নাম বুঝি চ্যাংচু? তাই বুঝি ওঁর মুখ্‌টা অমন চ্যাপ্টা সুধাংশু! জাপান দেশের নোটিশ উনি নাকে এঁটেছেন! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! দাদুর নাকি ছিল না মা অমন বাদুড়-নাক ঘুম দিলে ঐ চ্যাপ্টা নাকেই বাজ্‌তো সাতটা শাঁখ দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাব্‌ড়া করেছেন! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! লম্ফানন্দে লাফ দিয়ে মা চ’লতে বেঁজির ছা দাড়ির জালে প’ড়ে যাদুর আটকে গেছে গা বিল্লি-বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! দিদিমা কি দাদুর নাকে টাঙতে ‘আল্‌মানক্‌’ গজাল ঠুঁকে দেছেন ভেঙে বাঁকা নাকের কাঁখ? মুচি এসে দাদুর আমার নাক ক’রেছে ‘ট্যান’! অ-মা! আমি হেসে মরি, নাক ডেঙাডেং-ড্যাং! বাঁশির মতন নাসিকা মা মেলে নাসিকে সেথায় নিয়ে চল দাদু দেখন-হাসিকে সেথায় গিয়ে করুন দাদু গরুড় দেবের ধ্যান খাঁদু-দাদু নাকু হবেন, নাক ডেঙাডেং-ড্যাং!

    রেকর্ডিং ও পরিবেশনা (1)

    সংস্করণ #১
    REC001692

    অ-মা! তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং?

    শিল্পী: কাজী নজরুল ইসলাম

    মুক্তিকাল: ২০০০

    তথ্যের উৎস ও নির্ভরযোগ্যতা

    গানডাটাবেস ডিজিটাল সংগীত সংরক্ষণাগার (Gandatabase Archive)

    গানডাটাবেস টিম ও গবেষকবৃন্দ • Bangla Gan Knowledge Platform (২০২৬)

    নির্ভরযোগ্যতা: উচ্চ

    সম্পর্কিত গান

    অঞ্জলি লহ মোর সঙ্গীতে

    কাজী নজরুল ইসলাম • ২০০০

    অনাদরে স্বামী প’ড়ে আছি আমি তব কোলে তুলে নাও

    কাজী নজরুল ইসলাম • ২০০০

    অসুর-বাড়ির ফেরত এ মা

    কাজী নজরুল ইসলাম • ২০০০

    অবিরাম জপ মন নারায়ণ নারায়ণ

    কাজী নজরুল ইসলাম • ২০০০

    অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে

    কাজী নজরুল ইসলাম • ২০০০

    অন্নপূর্ণা মা এসেছে অন্নহীনের ঘর

    কাজী নজরুল ইসলাম • ২০০০

    উপাত্ত সংস্করণ: যাচাইকৃত ক্যানোনিকাল ডেটা